Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দন্ড দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায়Read More


এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দৈনিক কালের কণ্ঠ– এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্নের অভিযোগ এনে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় জিডি সূত্রে জানা গেছে, “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া ০০৩২” নামে দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সালাহউদ্দিন শুভকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, এসবRead More


কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More


তীব্র গরমে কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য। কাঠফাটা রোদ আর প্রচ- গরমে বনের ভেতরের ছড়া ও জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার উপক্রম, পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। বনের শীতল পরিবেশেও এখন আর স্বস্তি নেই প্রাণীকুলে। শুকিয়ে যাচ্ছে জলাশয়, পানির খোঁজে লোকালয়ে চলে আসতে দেখা যায় বন্যপ্রাণী। সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ছড়াগুলোর পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে। বন্যপ্রাণীদের সুপেয় পানির প্রধান উৎস ছিল এই ছড়াগুলো। পানি না পেয়ে বনের ভেতরে থাকা বানর, হনুমান, চশমাধারী হনুমান, মায়াRead More


দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোরRead More


গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে উপজেলার চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দরপুর গ্রামের বারাম উদ্দিন ও আয়শা বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান আহমদ বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগRead More


বিশ্বনাথে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে নারীর টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার (৫ জুলাই) দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পৌরশহরের হরিকলস নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরতিঙ্গা বেগম (৪৮) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী। পরতিঙ্গা বেগম জানান, রোববার পৌর শহরের পুরান বাজারের ডাচ্-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা তোলেন তিনি। তার ভ্যানিটি ব্যাগে আরও ৫ হাজার টাকা ছিল। টাকা উত্তোলন করে টমটম রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় হরিকলস নামক স্থানে যাওয়া মাত্রই মোটরসাইকেলে দুজন ছিনতাইকারীRead More


সিলেট সেটেলমেন্ট অফিসের দালালচক্রের ৬ সদস্যকে কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসন। অভিযানে দালালচক্রের ৬ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৫ জুলাই ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‍্যাব-৯ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা, হয়রানি এবং অবৈধভাবেRead More


চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার (৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিম্নচাপটি বর্তমানে ২১ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকাRead More


ভারতে বহুতল ভবন ভেঙে পড়ে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে মানখুর্দের জনতা নগর এ দুর্ঘটনা ঘটে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এ দিন রাত সাড়ে ৮টার দিকে চালের একটি তিনতলা ভবনের দুই থেকে তিনটি ঘর ভেঙে পড়ে। ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির ওয়ার্ড স্টাফ ও অ্যাম্বুলেন্সের কয়েকটি দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে আহত ও ভুক্তভোগীদের উদ্ধার করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।Read More