সিলেট সেটেলমেন্ট অফিসের দালালচক্রের ৬ সদস্যকে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন। অভিযানে দালালচক্রের ৬ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
র্যাব-৯ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা, হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দালালচক্রের ৬ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—১।লায়েক মিয়া (৪৫), শাহপরান থানার মুরাদপুর এলাকার বাসিন্দা, ২। আব্দুল মান্নান (৫৫), বিশ্বনাথ উপজেলার দিপুর এলাকার বাসিন্দা, ৩। সুব্রত পাল (৩০), তাহিরপুর উপজেলার বালিয়াগাঁও এলাকার বাসিন্দা ,৪।আব্দুল হান্নান (৩০), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বৈঠাখাল এলাকার বাসিন্দা,৫। সুজন দেবনাথ (৪২), সিলেটের মোগলাবাজার উপজেলার গোটাটিকর এলাকার বাসিন্দা, ৬ ।জিয়াউর রহমান (৪৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বৈঠাখাল এলাকার বাসিন্দা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সরকারি সেবায় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, সাধারণ মানুষের হয়রানি রোধ এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed