বৈশাখী নিউজ ২৪
পরকীয়ার জেরে রামুতে স্বামীকে হত্যা, সিলেটে স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে পরকীয়া প্রেমের জেরে স্বামী সৈয়দ হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯ (সিলেট) এবং র্যাব-১৫ (কক্সবাজার)-এর একটি যৌথ আভিযানিক দল সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকতার কামাল (৪২) কক্সবাজার জেলার রামু থানার কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, খুনের শিকার সৈয়দ হোসেন কক্সবাজারের রামু থানার কালারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০১৯ সাল থেকে প্রবাসে থাকাকালীন মামলার ২নং বিবাদী আকতারRead More
ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে দেশের নির্বাচনী ও সাংবিধানিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে জানানো হয়, সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে। এছাড়া জনগণের মৌলিক অধিকার বলবৎ করার একচ্ছত্রRead More
সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বিজিবির কড়া অবস্থানের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত ৪টায় এ ঘটনা ঘটে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকেরRead More
মৌলভীবাজারে ধলাই নদীর ২টি বাঁধে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ১২টি গ্রামসহ উপজেলার অন্তত ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ধলাই নদীর পানি বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে, গত বুধবার রাত ৯টায় ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় এবং আজ বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের গঙ্গানগরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে দুটি ভাঙন দেখা দেয়। এতে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করায় ইসলামপুর ইউনিয়নের ভান্ডারিগাঁও,Read More
ভালো ছড়ায় আলো ছড়ায়: শেখায় এবং মনও ভরায়
সাহিত্য ডেস্ক: চৌদ্দটি ছড়া নিয়ে লোকমান হাফিজের গ্রন্থ ‘ভালো ছড়ায় আলো ছড়ায়’। নাম তো সুন্দর। ছড়া কেমন, তাও দেখার দরকার। প্রথম ছড়া ‘খোকা-খুকির প্রশ্ন’। ছড়াটির প্রতি স্তবকে চার লাইন করে আছে। চার লাইনে কিছু প্রশ্ন তৈরি করেছেন শিশুদের মনে এবং উত্তরও দিয়ে গেছেন। আমরা সবচেয়ে চমৎকার একটি স্তবকই দেখব- ‘ভোরের বেলায় পূব আকাশে আপন মনে জ্বলে কে? নিত্য তারা এমন করে এসব তাদের বলে কে? ভোরবেলাতে সূয্যি মামা আপন মনেই জাগে যে আল্লাহপাকের হুকুম দেয়া সৃষ্টি করার আগে যে।’ শিশুকাল হলো ওড়ার বয়স। ঘোরার বয়স। কিন্তু এখন শিশুদের শৈশব হারিয়েRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স মাত্র ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যলয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো পজিটিভ কেস শনাক্ত না হলেও হাসপাতালের সাধারণ ও আইসোলেশন ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম উপসর্গ নিয়ে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৪ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেRead More
পাহাড় ধসে কক্সবাজারে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টানা বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। তিনি বলেন, ভোররাতে আমি খবর পাই মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে পড়েছে। এতে দুই সন্তানসহ এক মা চাপা পড়েছেন। পরে তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে গেল কয়েকদিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। যাদেরRead More
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের, ২২ ক্যারেট:Read More
বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন। জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, লামার একই এলাকায় পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ পাঁচজন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। ওই সময় পাহাড়ধসেRead More
গোলাপগঞ্জে অস্ত্রের মহড়ার ভাইরাল ভিডিওর অপু খান বদই গ্রেপ্তার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি অপু খান বদই (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপু খান বদই উপজেলার টিকরবাড়ি এলাকার মৃত পাখি খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসীRead More


