Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

রাজনগরে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকালে খবর পেয়ে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় আনসার মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে। জানা যায়, শুক্রবার বিকালে বন্যার পানিতে একজন মহিলার লাশ ভেসে আসে। সেটি অর্ধ গলিত অবস্থায় একামধু এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন রাজনগর থানা পুলিশকে খবর দেন। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, লাশ উজান থেকে ভেস এসেছে।Read More


বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে বিয়ানীবাজার থানাপুলিশের একটি দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪০) নামে একজনকে আটক করে। তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রামের তৈয়ব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমানিক ৫ লক্ষ ৭০ হাজার টাকা। পরে আটক জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Views: 184


সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড় এলাকার বুরহানবাগে ড্রেনের পানিতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা গেছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছেন। স্থানীয়রা বলছেন- ওই নারী ভবঘুরে। দীর্ঘদিন ধরে মহানগরের টিলাগড়, শিবগঞ্জ ও বুরহানবাগসহ আশপাশ এলাকায় ঘুরাফেরা করতেন। খুবই শান্ত স্বভাবের নারী ছিলেন তিনি। তার বয়স আনুমানিক ৪০ বছর। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম রাত পৌনে ১০টার দিকে জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সঙ্গে পিবিআই এবং অন্যান্য সংস্থার লোকজন রয়েছেন। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Views:Read More


সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

বৈশাখী নিউজ ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা ও কুশিয়ারার আরও কয়েকটি পয়েন্ট সতর্কসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১০ জুলাই) পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ পয়েন্ট এবং কুশিয়ারা নদীরRead More


কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী সৈয়দা ঈশা আক্তার আয়শা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই তিনি কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টিRead More


কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী। বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। শুক্রবার (১০ জুলাই)বিকালে তিনি কমলগঞ্জ উপজেলার বন্যাপীড়িত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরজমিনে পরিদর্শনে যান। এ সময় ঘরের ভেতর পানি উঠে যাওয়া এবং পানিবন্দী অবস্থায় থাকা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। ত্রাণ বিতরণকালে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ,Read More


জৈন্তাপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বৃক্ষরোপন কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি একসেলারেটেড ক্যাচআপ লানিং প্রজেক্টের উদ্যোগে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক একসেলারেটেড ক্যাচআপ লার্নিং প্রজেক্টের বাউরভাগ সেন্টারটি পরিদর্শনসহ গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন ব্র্যাক শিক্ষা, দক্ষতা ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান । প্রধান অতিথি আর বক্তব্যে বলেনRead More


তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে তাহিরপুরে ভারতীয় ১৩ লাখ টাকার ফুচকার চালান জব্দের ঘটনায় ৮ চোরাকারবারির নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সামসুর ছেলে আল আমিন, মোল্লাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিল, উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্তগ্রাম বড়গোপ টিলার জলিলের ছেলে মিলন, সীমান্ত গ্রাম মাহারাম টিলার মরম আলীর ছেলে শফিকুল, জসিমের ছেলে ফরিদ সহ অজ্ঞাত নামা ২ থেকে ৩ জন। শুক্রবার রাতে তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মেদRead More


জগন্নাথপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে গরুতে ধানের চারা খাওয়া ও নষ্ট করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম মিয়া (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গড়গড়ি গ্রামের রাজ্জাক মিয়ার পুত্র কাজল মিয়া এবং আব্দুস সাত্তারের পুত্র সেলিম মিয়ার মধ্যে জমিনের চারা গরুতে খাওয়ানো নিয়ে প্রথমে তীব্র বাদানুবাদ ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাজল মিয়া ও তার সহযোগীRead More


জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কের বালিশ্রী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ার নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়। এতে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ প্রায় ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতেRead More