Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ২৭ বস্তা ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭ বস্তা ভারতীয় চা-পাতাসহ একটি টাটা ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত চা-পাতার পরিমাণ ১ হাজার ২৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা। পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন চৌকিদেখী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় এয়ারপোর্ট বাইপাস থেকে আম্বরখানাগামী একটি টাটা ডিআই পিকআপকে থামার সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ১-২ জন ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে এয়ারপোর্টRead More


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাজারো পরীক্ষার্থীর জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতেRead More


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী অধিকার’ ব্যানারে শহিদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে নগরে বিক্ষোভ মিছিল করেন। এসময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্যের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। অবস্থান কর্মসূচি ও মিছিল থেকে ‘তুমি কে আমি কে পোল্ট্রি পোল্ট্রি’, ‘তুমি কে আমি কে মুরগি মুরগি’, ‘কে বলছে কে বলেছে, মন্ত্রী মন্ত্রী’, ‘আমাদের দাবি মেনে নিন, নইলে গদি ছেড়ে দেন’ ইত্যাদি স্লোগানRead More


গ্রিসে হার্ট অ্যাটাকে প্রাণ গেল সিলেটি প্রবাসী যুবকের

প্রবাস ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুম্মান আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক। সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে এথেন্সের স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রুম্মান আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মুতলিবের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে গ্রিসে পাড়ি জমান রুম্মান আহমদ। এক সময় সেদেশের রেসিডেন্সি কার্ডও পান। কাজ করতেন একটি রেস্টুরেন্টে। সোমবার রাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেRead More


পুরুষদের প্রজনন সক্ষমতা নিয়ে বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষের শারীরিক গঠন, প্রজননক্ষমতা ও সামগ্রিক সুস্থতার জন্য টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিশ্বজুড়ে এর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গত পাঁচ দশকে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের গড় মাত্রা অর্ধেকেরও বেশি কমে গেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এই ধারা অব্যাহত থাকলে মানবসমাজ অদূর ভবিষ্যতে পুরুষদের প্রজননক্ষমতার এক অপূরণীয় সংকটের মুখোমুখি হতে পারে। খবর দ্য গার্ডিয়ানের। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির (ইএসএইচআরই) বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষকেরা জানান, ১৯৭২ থেকে ২০১৯ সালের মধ্যে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা কমেছে প্রায় ৫৪Read More


এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার(১৪ জুলাই) বেলা তিনটার দিকে রাজধানীর উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি ঘোষণার সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা। আন্দোলনরত শিক্ষার্থীরাRead More


ছাতকে হুমকিতে বেরিবাঁধ, মসজিদ, সড়ক ও ৪০টি পরিবারের বসতভিটা

ছাতক প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইজারা বিহীন মরা চেলা নদী‌তে চৈলতা ঢালায় অবৈধভাবে কো‌টি কো‌টি টাকার বালু উত্তোলনের অভিযোগে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। নদীর তলদেশ ও তীর কেটে নির্বিচারে বালু উত্তোলনের ফলে সরকারি বেরিবাঁধ, ফসলি জমি, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ সড়ক ভয়াবহ ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চৈলতা ঢালার নদী তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে ড্রেজার ও লিস্টার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ এবং পাড় কেটে বালু উত্তোলনRead More


উলামা-মাশায়েখদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলাম, দেশ ও জাতির সকল ক্রান্তিলগ্নে উলামা-মাশায়েখদের গৌরবোজ্জল অবদান রয়েছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমগণ অগ্রণী ভুমিকা পালন করেছেন। জামায়াতে ইসলামী তাদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণ হয়নি। বিএনপি ক্ষমতায় গিয়ে রাষ্ট্র সংস্কারের বিষয়টি পুরোপুরি উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা গণভোটে ৭০ ভাগ মানুষের ‘হ্যা’ ভোটের রায়কে বাতিল করে জনগণের ম্যান্ডেটকে অগ্রাহ্য করে ফের একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে উলামা মাশায়েখদেরRead More


প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই, শ্রীমঙ্গলে শোকের ছায়া

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যাক্তিত্ব, প্রকৃতিপ্রেমী, বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত তাঁর মরদেহ রামকৃষ্ণ মিশন রোডের বাসভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।Read More


সিলেটে ৮দিন ধরে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জরিনা বেগমের বর্তমান ঠিকানা- ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট। তাঁর বয়স ৬০ বছরের ওপরে। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে একটি বাদামি রঙের শাড়ি ছিল। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ বৃদ্ধার সন্ধান পেলে নিচেRead More