বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ একটি ট্রাক জব্দ হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি সূত্রে জানায়, একটি নির্দিষ্ট ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টRead More
মেধাবীরা বিদেশমুখী এবং ফিরছে না ৬০ ভাগ তরুণ
মুহাম্মদ মনজুর হোসেন খান: উচ্চতর ডিগ্রির জন্য দেশের মেধাবীদের অনেকেই পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পড়াশোনা শেষে চাকরি নিয়ে সেখানেই থেকে যাচ্ছেন অনেকে। বর্তমানে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৯৪০ শিক্ষক ছুটিতে রয়েছেন, যাদের বেশিরভাগই উচ্চশিক্ষার জন্য বিদেশে আছে। ছুটি শেষ হওয়ার পরও দেশে ফিরে আসেননি তাদের কেউ কেউ। এ ছাড়া ৩৩ হাজার ১৩৯ শিক্ষার্থী বিদেশে গিয়েছেন। শিক্ষাবিদরা বলছেন, দেশে মেধাবীদের মূল্যায়ন, বেকার সমস্যা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবই এর অন্যতম কারণ। অনেকে আবার এ জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন। আবারRead More
চার্জ না থাকায় বিদ্যুৎ বিলের টাকার জন্য ‘ভিক্ষা’ করছে রোবট!
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। কোনো মানুষ নয়, বরং একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটকে ফুটপাতে হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে। তার দাবি, নিজের ব্যাটারি চার্জ দেওয়ার মতো অর্থ নেই। তাই বিদ্যুৎ বিল পরিশোধে মানুষের সহযোগিতা প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, চেংদু শহরের একটি ব্যস্ত সড়কের পাশে রোবটটি হাতজোড় করে বসে ছিল। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে এটি বারবার মাথা নিচু করে অনুনয়ের ভঙ্গি করছিল। পাশে রাখা ছিল একটি ছোট অনুদানের পাত্র এবং ডিজিটাল পেমেন্টের জন্য একটি কিউআর কোড। একই সঙ্গে একটি এলইডিRead More
এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চাঁদ বা মঙ্গলে মানুষের জীবন কেমন হতে পারে, তা বাস্তবের কাছাকাছি পরিবেশে পরীক্ষা করতে এক বছরের বিশেষ গবেষণা কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবী খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নাসা জানায়, চারজন স্বেচ্ছাসেবীকে নিয়ে এই গবেষণা পরিচালনা করা হবে। কর্মসূচিটি ২০২৭ সালের আগস্টের আগে শুরু হবে না। এটি যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত জনসন মহাকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের চাঁদ ও মঙ্গলে বসবাসের মতো পরিবেশে সীমিত জায়গায় থাকতে হবে। সেখানে তারা ফসল উৎপাদন, স্বাস্থ্য পরিচর্যা, মহাকাশে হাঁটার অনুশীলন এবং মহাকাশচারীদের মতোRead More
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় যারা
বিশেষ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় যারা ও এবার চমক হিসেবে রয়েছে নতুন মুখ। চলতি বছরের শেষ প্রান্তরে (সেপ্টেম্বর-অক্টোবর) স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের পাশাপাশি ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার ও নির্বাচন কমিশন। জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থানীয় সরকার কাঠামোর পুনর্গঠন ও আইন সংস্কারের কাজ চলছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত তপশিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে। সরকার বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এরপর পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন, পৌরসভা, ও উপজেলা পরিষদের নির্বাচন ধাপে ধাপেRead More
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, মুরারী চাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানেরRead More
হবিগঞ্জে ফেইসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে ধুলিয়াখাল পয়েন্টে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। এতে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। স্থানীয় সূত্র জানায়, ধুলিয়াখাল গ্রামের দুবাইপ্রবাসী তারেক মিয়া এবং তার মা-বাবাকে নিয়ে তেতৈয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া ফেইসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরেRead More
সিলেটে র্যাবের অভিযানে ৯ অনলাইন জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ ও নগরীর কোতয়ালী থানাধিন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৯ সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া কলেজ রোড এলাকার একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘোষগাঁও এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আজাদুর রহমান (২৫), কানাইঘাট উপজেলার নারায়নপুর এলাকার মৃত মাসুক উদ্দিনের ছেলে শিপন উদ্দিন (২৪),Read More
সিলেটে উত্তরা ব্যাংকের একাউন্ট থেকে ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উত্তরা ব্যাংক আম্বরখানা শাখা থেকে এক ব্যবসায়ীর ব্যাংক একাউন্ট থেকে রহস্যজনকভাবে ৫ লাখ টাকা উধাও হয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, তিনি কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করেন না, এমনকি ডেবিট কার্ডও নেই। তবুও মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ১০টি পৃথক লেনদেনের মাধ্যমে তার হিসাব থেকে ৪টি ব্যাংক হিসাব ও একটি বিকাশ নম্বরে ৫ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. লায়েক আহমদ সিলেট সদর উপজেলার সাদিপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা এবং সোনাতলা বাজার মাদ্রাসা মার্কেটের একজন ব্যবসায়ী। ভুক্তভোগীর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, গত ১০Read More
সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’ এর আগে একই দিন বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন। বিকালRead More


