বৈশাখী নিউজ ২৪
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিতে রাষ্ট্রীয় শোক পালন: পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। একইসাথে এদিন বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম প্রমুখ। গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখRead More
মৌলভীবাজারে প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজার। বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচির কারণে জেলাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী ও পথচারী। বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা শহরেরRead More
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করে দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি। এ সময় সদ্যবিদায়ী অন্য শিবির নেতারাও ফরম পূরণ করার জন্য সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। এর আগে, সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ইসলামি ছাত্রশিবির থেকেRead More
জকিগঞ্জে একদিনে দুই সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ও বিকেলে উপজেলার আটগ্রাম ও কালিগঞ্জ বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুটি ঘটনাই স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের আটগ্রাম পয়েন্টের কাছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেরRead More
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার গনেশ (৫৫) ও তার ছেলে নিমাই গনেশ (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার গনেশ ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। ইউপি সদস্যRead More
জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুলRead More
সহজে সেবা দিতে সিলেট মহানগরীকে ৫ অঞ্চলে ভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দৈনন্দিন এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, নিশ্চিত ও সহজতর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- সিসিকের আওতাধীন ৪২টি ওয়ার্ডকে মোট ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৫ জুলাই) বিকাল ৪টায় অঞ্চল-২ এর আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। সিলেটের খাদিমে অবস্থিত আঞ্চলিক কার্যালয়-২ এর নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সংশ্লিষ্টরা বলছেন- নতুন এইRead More
হবিগঞ্জে বন্যার্ত ৫শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন শাহ ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশন। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকায় শরিফপুর, সুলতানশী, হাতিরথানসহ আশপাশের গ্রামের প্রায় ৫০০ বন্যাকবলিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নির্বাচিত প্রতিটি পরিবারের হাতে চাল, আটা, সয়াবিন তেলসহ প্রায় ১৭ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, হবিগঞ্জRead More
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০)। তিনি খাদিমুল ইসলামের ছেলে। অপরজন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম।Read More
সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণের জন্য একযোগে পদত্যাগপত্র জমা দেন তারা। বুধবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আব্দুল খালিক। তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয়Read More


