বৈশাখী নিউজ ২৪
বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (২০ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন, যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov এ STEP এর জন্য নিবন্ধন করুন। বড় কোনো ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরও সহজ করে তোলে। বার্তায় উল্লেখ করা হয়, পরিকল্পনা তৈরি রাখুন। ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকবেনRead More
যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। চার বছরেরও কম সময়ে চতুর্থ এবং এক দশকের মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি। দেশটির ˆদনিক দ্য গার্ডিয়ান বলছে, গত ১৭ জুলাই শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহ্যাম। এরপর আজ সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সরকার গঠনের জন্য বার্নহ্যামকে আমন্ত্রণ জানান রাজা চার্লস। তার কিছুক্ষণ আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে পদত্যাগপত্র জমাRead More
ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভেজাল উৎপাদন, ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আইসক্রিম থেকে প্রসাধনী- জনপ্রিয় চার প্রতিষ্ঠানের আটটি পণ্যে মিলেছে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান। ল্যাবরেটরি পরীক্ষায় কোনো পণ্যে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, কোনো পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, আবার কোনো পণ্যে পাওয়া গেছে প্রয়োজনীয় পুষ্টিগুণের ঘাটতি। ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪টি প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মাত্রাতিরিক্ত সংরক্ষণকারী পদার্থ, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতিসহ মানমাত্রার ব্যত্যয় ঘটায় এসব প্রতিষ্ঠানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।Read More
সিলেটে ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর কারণে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে কার্যক্রম পরিচালনা করার অপরাধে সোমবার (২০ জুলাই) বিকেল হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, এর আগে ১৯ জুলাই রবিবার হাসপাতালটিতে অভিযান চালিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে না পারায় তাদের ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়Read More
সৌদিতে গৃহকর্মীদের আকামা নবায়নে আসছে বড় পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের জন্য আকামা ইস্যু বা নবায়ন করার সুযোগ পাবেন। রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই সংস্কারমূলক পদক্ষেপের তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’- এর যৌথ উদ্যোগে এই ডিজিটাল সেবাটি চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসেরRead More
হবিগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের ২ দিন পর আলী হোসেন (২০) নামে যুবকের মরদেহ বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আলী হোসেনের স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতককে দেখতে শনিবার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। ওইদিন বিকেলে আলী হোসেন ধর্মঘর বাজারে মোরগ কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যRead More
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
বৈশাখী নিউজ ডেস্ক: এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন। সোমবার (২০ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে। তবে হজ মৌসুমে আরবিRead More
ঈশ্বরগঞ্জে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও সেবা ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সোমবার (২০ জুলাই) দুপুরে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির চলাচল সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে মোট ২টি ট্রাইসাইকেল ও ৮টি হুইলচেয়ার সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ এবং থেরাপি সহকারী মো. নাসিরুদ্দিন। উপকারভোগীরা হুইলচেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবংRead More
শ্রীমঙ্গলে ৫দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা মোঃ মাহদি হাসান (১৪) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মোঃ মাহদি হাসান (১৪) শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের এন বরুনা এলাকার মোঃ মরতুজ আলী ও মোছাঃ ছফিনা খাতুন দম্পতির ছেলে। এঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১১০৪, তারিখ: ১৮/০৭/২০২৬ইং। জিডি সূত্রে জানা যায়, মোঃ মাহদি হাসান গত বুধবার শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে সেRead More
সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ বিভাগীয় সমাবেশ। রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী সমাবেশ কর্মসুচী শুরু হয়েছিল। সিলেট সরকারী আলিয়া মাঠের সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক সমাবেশের সমাপ্ত হবে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী নতুন কর্মসুচী ঘোষণা করবেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সকল বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে। সিলেটের সমাবেশেও জনতার ঢলRead More


