হবিগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের ২ দিন পর আলী হোসেন (২০) নামে যুবকের মরদেহ বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আলী হোসেনের স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতককে দেখতে শনিবার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। ওইদিন বিকেলে আলী হোসেন ধর্মঘর বাজারে মোরগ কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং এলাকায় মাইকিং করে তার সন্ধান চেয়ে প্রচার চালান। তবে, কোনো খোঁজ মেলেনি।
তারপর সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বন্যার পানিতে আলী হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়েছিল। তবে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed