ঈশ্বরগঞ্জে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও সেবা ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সোমবার (২০ জুলাই) দুপুরে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির চলাচল সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে মোট ২টি ট্রাইসাইকেল ও ৮টি হুইলচেয়ার সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ এবং থেরাপি সহকারী মো. নাসিরুদ্দিন।
উপকারভোগীরা হুইলচেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual5 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed