Main Menu

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন।

সোমবার (২০ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে।

Manual4 Ad Code

সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

Manual4 Ad Code

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code