Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ভারতে জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: দেওয়ালে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাচ এবং রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্যান্ডেল। কোথাও একটা স্কার্ফ, কোথাও ভাঙা চশমা আর ছেঁড়া শার্ট—ভারতের রাজধানী জুড়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার স্মারক হিসেবে পড়ে রয়েছে এগুলো। নয়া দিল্লির প্রাণকেন্দ্র— পার্লামেন্ট স্ট্রিট এবং ঔপনিবেশিক আমলের চত্বর কনট প্লেস— সোমবারের পুলিশি ক্র্যাকডাউনের চিহ্ন বহন করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী, যাদের বেশিরভাগই শিক্ষার্থী, স্থবির করে দিয়েছিল পুরো রাজধানী। আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্টের একবারে দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে পুলিশের টিয়ার গ্যাসে বাধ্য হয়ে পিছিয়ে আসে। এ ঘটনায় ১০০ জনেরওRead More


মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেন। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্যান্য কংগ্রেস নেতাকে আটক করে। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতেRead More


নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ২য় ভর্তি মেলা শুরু

বৈশাখভী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ২য় ভর্তি মেলা ২১ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করেন। এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতRead More


সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে মতবিনিময়র করেছেন জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে জেলা ও মহানগর জামায়াতেরRead More


কমলগঞ্জের সাংবাদিক শাব্বির এলাহীর মায়ের ইন্তেকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুছ সবুরের স্ত্রী ও কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) মঙ্গলবার (২১ জুলাই) আদমপুর ইউনিয়নের উত্তরভাগস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের ছোট বোন ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর ফুফু। আজ মঙ্গলবার রাত ৯টায় উত্তরভাগ শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজRead More


মার্কিন স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইএস)। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে বিদ্যমান সুযোগ-সুবিধা বজায় রাখতে ছুটি বা একাডেমিক কারণে দেশের বাইরে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার জরুরি পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। নতুন নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চলাকালীন অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। তবে নতুন চূড়ান্ত নীতিমালায় সেই সুযোগ বাতিল করে সর্বোচ্চ ৪ বছরের নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়েছে। মার্কিন হোমল্যান্ডRead More


বিদেশে কর্মী পাঠানোর নামে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কর্মী পাঠানোর নামে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। সোমবার (২০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন অমান্য ও জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইস্যুর শর্তানুসারে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ সহ সংশ্লিষ্ট সকল বিধিবিধান মেনেRead More


সিলেটের নতুন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদুল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকায় পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সরোয়ার মুর্শেদ শামীম, যাকে সিলেটের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে আরও দুই ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করাRead More


সিলেটে চক্ষু হাসপাতাল ও হোটেলকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে একটি বেসরকারি চক্ষু হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সিলেট জেলা প্রশাসন। অভিযানকালে হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আল-বারাকা চক্ষু হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২Read More


সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত মিয়া হোসেন (২২) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। স্থানীয়দেরRead More