Main Menu

কমলগঞ্জের সাংবাদিক শাব্বির এলাহীর মায়ের ইন্তেকাল

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুছ সবুরের স্ত্রী ও কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) মঙ্গলবার (২১ জুলাই) আদমপুর ইউনিয়নের উত্তরভাগস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের ছোট বোন ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর ফুফু।

Manual6 Ad Code

আজ মঙ্গলবার রাত ৯টায় উত্তরভাগ শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

Manual8 Ad Code

শামসুন্নাহার বেগম এর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিটি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুজন, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code