সিলেটে চক্ষু হাসপাতাল ও হোটেলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে একটি বেসরকারি চক্ষু হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সিলেট জেলা প্রশাসন।
অভিযানকালে হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া আল-বারাকা চক্ষু হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed