বৈশাখী নিউজ ২৪
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি আজ ( মঙ্গলবার) সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ,Read More
পঞ্চগড়ে মাইটিভির প্রতিনিধি আবু তাহের আনসারীর দাফন সম্পন্ন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের গণমাধ্যমকর্মী ও মাইটিভির পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় তেঁতুলিয়ার বরমাতল এলাকায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তিনি সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৬টায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি ব্রেন ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন নিজ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বরমাতল এলাকায়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পঞ্চগড় প্রেসক্লাব।Read More
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব
সিকৃবি সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে। গত ১৬ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’-এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী, গবেষক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য একটিRead More
দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন খিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ দেখা দেয়। একপর্যায়ে সেটিRead More
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের গহনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন সকাল ১০টা থেকেRead More
সিলেটে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের ভিতরের একটি ছড়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে ৯৯৯- এ কল পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশটি ময়না তদন্তের ওসমানী হাসপাতালের জন্য মর্গে রাখা হয়েছে। জানা গেছে, লাশটি একজন পুরুষের যার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর। স্থানীয়দের ধারণা, লাশটি গোয়াইনঘাট উপজেলা এলাকা থেকে চেঙ্গেরখাল নদীর স্রোতে ভেসে পরবর্তীতে ছোট খালের মাধ্যমে কেওয়াছড়া বাগান এলাকায় পৌঁছাতে পারে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেনRead More
সিলেটে বাঁশ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আব্দুল্লাহ (২৫) সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে। জানা যায়, সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধRead More
গাইবান্ধার তরুণী সুনামগঞ্জে, ৪ সন্তানের জনকের ঘরে অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: সুখের আশায় স্বামী সন্তান ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধের সাথে বিয়ের পীড়িতে বসতে সুদুর গাইবান্ধা থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসে প্রতারণার ফাঁদে আটকা পড়েছেন দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার (২২)। তার আগমনী টের পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন আব্দুর রাজ্জাক ওরফে রেজু। উপায়ান্তর না দেখে ন্যায় বিচারের দাবিতে গত তিনদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে অনশনরত রয়েছেন সুমাইয়া। লম্পট আব্দুর রাজ্জাক দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (চাপড়া) গ্রামের সামছুল হকের মেয়ে। সুমাইয়া আক্তারRead More
সিলেটের কাজিরবাজার ব্রিজে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তরুণ রিফাত আহমদ মহানগরীর খাসদবির বন্ধন আবাসিক এলাকার মিসবাহ উদ্দিনের ছেলে। সে দিপশিখা স্কুলের নবর শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। পুলিশ জানায়, সিলেট মহানগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরাRead More
সিলেটে তিন প্রতিষ্ঠান-ব্যক্তিকে জরিমানা, ঔষধ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা প্রশাসনের অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৮১ বক্স ঔষধ জব্দ এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে দাবি করে প্রশাসন। সোমবার (২৭ জুলাই) সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথকভাবে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) বিশ্বাস সাহরিয়া ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বালুমহাল ওRead More


