আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব
সিকৃবি সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।
গত ১৬ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’-এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী, গবেষক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
সম্মেলনে সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন পরিবেশভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ পরিবেশ বিষয়ক জ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব বিকাশে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।
সিলেট অঞ্চল বাংলাদেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ এলাকা হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাবের মুখোমুখি। এই প্রেক্ষাপটে সিলেটকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের একটি পরিবেশ সম্মেলনের আয়োজন এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন অঞ্চলটির পরিবেশভিত্তিক উদ্যোগ, গবেষণা এবং তরুণদের সম্পৃক্ততার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলকে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় আরও দৃশ্যমান করে তুলবে বলে আয়োজকদের প্রত্যাশা।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সফল আয়োজনের স্বীকৃতি নয়; বরং দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণদের নেতৃত্বে পরিচালিত পরিবেশ আন্দোলনের সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবেরও আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতে বাংলাদেশে আরও কার্যকর পরিবেশ উদ্যোগ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এউপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব পরিবেশ অধিদপ্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহযোগী প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সম্মানিত অতিথিবৃন্দ, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ অর্জন সম্ভব হতো না।
আয়োজকরা জানান, ‘সিলেট পরিবেশ সম্মেলনকে আগামী বছরগুলোতে আরও বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ শিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণদের সক্ষমতা উন্নয়নকে কেন্দ্র করে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব বিশ্বাস করে, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিত করতে তরুণদের নেতৃত্ব, বৈজ্ঞানিক জ্ঞান এবং সম্মিলিত উদ্যোগই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। টঘঊচ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি সেই পথচলাকে আরও বেগবান করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক পরিবেশ আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে অনুপ্রেরণা জোগাবে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed