বৈশাখী নিউজ ২৪
যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে যশোরের বাঘারপাড়া উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদ (২০)কে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে র্যাব। সোমবার (৩ আগস্ট) র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, অপহৃত ছাত্রী যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত আব্দুল্লাহ ইফাদের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকেRead More
সিলেটে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া খাতুন (৫৪) মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন,Read More
সিলেটে কেরোসিন ঢেলে বাসায় আগুন দিল দুর্বৃক্তরা
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর কুমারপাড়ার সি ব্লকের ৪০ নম্বর বাসায় গভীর রাতে দুর্বৃক্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অল্পের জন্য রক্ষা পান বাসার বাসিন্দারা। তবে একটি সোফা, জানালার গ্লাস ও ফ্লোরের টাইলস পুড়ে গেছে। এসময় বাসার লোকজন আতংকে চিৎকার করেন। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। বাসার মালিক আব্দুল মুনিম কামাল জানান, গভীর রাতে আগুনে জানালার একটি কাঁচ ভেঙ্গে পড়ে শব্দ হলে তিনি ঘুম থেকে জেগে উঠে বারান্দার সোফায় ও জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করে পরিবারের সবাইকে জাগিয়ে তুলে নিরাপদেRead More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানী, মৃত্যু বেড়ে ১১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। সোমবার (৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো- ৬ মাস বয়েসি রেজওয়ান আহমদ ও একই বয়সি ইব্রাহিম। এদের একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ও অপরজনের বাড়ি সুনামগঞ্জ সদরে। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদRead More
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল এবং এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ (সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন। শনিবার (১ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে এ ঝটিকা বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশRead More
এবার নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাবে। গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) পুরোপুরি অনলাইনে করার প্রস্তাব রয়েছে। এ সেবা নিতে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে। সিনিয়র সচিব বলেন, আইনRead More
সুনামগঞ্জে ৫ দিনের মাথায় ২ শিশুর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ থাকা ১১ মাসের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার মাত্র ৫ দিনের মাথায় আবারও একই গ্রামে আরেক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিজ বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুকে উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত শিশুর নাম সাইমন (৮ মাস), সে গুচ্ছগ্রামের খোকন মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সাইমনকে বিছানায় রেখে তার মা তরকারি গরম করতে রান্নাঘরে গিয়েছিলেন। কয়েক মিনিট পর ঘরে ফিরে দেখেন ছেলেRead More
টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, হাউসবোট পরিচালনায় ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অন্যতম প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ ও পর্যটন কার্যক্রমে ১১ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। নির্দেশনায় হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের পরিচালনায় নতুন বিধিনিষেধ আরোপের পাশাপাশি আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব হাউসবোট ও ট্যুর অপারেটরকে জেলা প্রশাসনের কাছে নিবন্ধনের আবেদন করতে বলা হয়েছে। রোববার (২ আগস্ট) সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটকদেরRead More
সিলেটে অবৈধ সিগারেট বিক্রির দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শাহপরাণ ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল ও অবৈধ সিগারেট বিক্রি, মজুতসহ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ২৭৪ প্যাকেট নকল ও প্রায় আট হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সার্বিক সহায়তা দেয় র্যাব-৯ ও আনসার বাহিনী। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইনRead More
জৈন্তাপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুল ইসলাম। সূত্র জানায়, রোববার দুপুরে নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজারে গরুর পচা মাংস বিক্রির অপরাধে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। Views: 148


