সিলেটে অবৈধ সিগারেট বিক্রির দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শাহপরাণ ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল ও অবৈধ সিগারেট বিক্রি, মজুতসহ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রোববার (২ আগস্ট) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ২৭৪ প্যাকেট নকল ও প্রায় আট হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সার্বিক সহায়তা দেয় র্যাব-৯ ও আনসার বাহিনী।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভেজাল ও অবৈধ পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed