Main Menu

জৈন্তাপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুল ইসলাম।

সূত্র জানায়, রোববার দুপুরে নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজারে গরুর পচা মাংস বিক্রির অপরাধে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed