সিলেটে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া খাতুন (৫৪) মারা গেছেন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ১১ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed