Main Menu

সিলেটে কেরোসিন ঢেলে বাসায় আগুন দিল দুর্বৃক্তরা

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর কুমারপাড়ার সি ব্লকের ৪০ নম্বর বাসায় গভীর রাতে দুর্বৃক্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অল্পের জন্য রক্ষা পান বাসার বাসিন্দারা। তবে একটি সোফা, জানালার গ্লাস ও ফ্লোরের টাইলস পুড়ে গেছে। এসময় বাসার লোকজন আতংকে চিৎকার করেন।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাসার মালিক আব্দুল মুনিম কামাল জানান, গভীর রাতে আগুনে জানালার একটি কাঁচ ভেঙ্গে পড়ে শব্দ হলে তিনি ঘুম থেকে জেগে উঠে বারান্দার সোফায় ও জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করে পরিবারের সবাইকে জাগিয়ে তুলে নিরাপদে সরিয়ে দেন এবং নিজে পানি দিয়ে আগুন নেভানোর চেস্টা করেন। এসময় ৯৯৯ ও থানায় কল করলেও কেউ সাড়া দেননি। পরে সকাল ১১টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার লোকজন ঘুম থেকে জেগে না উঠলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানীর ঘটনা ঘটতে পারতো। এসময় আগুন থেকে রক্ষা পায় একটি মোটরসাইকেল।

বাসার বাসিন্দা আব্দুল মুনিম কামাল সুষ্ট তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Share





Related News

Comments are Closed