সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানী, মৃত্যু বেড়ে ১১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
সোমবার (৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো- ৬ মাস বয়েসি রেজওয়ান আহমদ ও একই বয়সি ইব্রাহিম। এদের একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ও অপরজনের বাড়ি সুনামগঞ্জ সদরে।
এদিকে, শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন ও নর্থ ইস্ট হাসপাতালে ২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৫৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জন সন্দেহজনক এবং ৬ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত অঞ্চলটিতে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে।
Related News
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: নানা পদক্ষেপেও হামের প্রাদুর্ভাবে লাগাম টানতে পারছে না সরকার। প্রতিদিনই দীর্ঘ হচ্ছেRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed