বৈশাখী নিউজ ২৪
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী সহ সিটি কর্পোরেশনের ৭ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ভূমির উপর নির্মিত দোকান উচ্ছেদ না করে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত। গত ১২ আগস্ট এ আদেশ প্রদান করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনে মোট ৯ জনকে আসামী করে মামলাটি করেন দক্ষিণ সুরমার নিয়ামতপুর গ্রামের মৃত সৈয়দ মগফুর আলীর ছেলে সৈয়দ হোসাইন আহমদ। মামলার বাদী অভিযোগ করেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডেরRead More
সিলেটে আইনজীবীর বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ে প্রবাসী আখতার আহমদ চৌধুরীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে জামায়াতপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মহানগরের বাগবাড়ি নরশিংটিলার জালালি আবাসিক এলাকার ৪৩ নং বাসার মরহুম ফয়েজ আহমদ চৌধুরীর ছেলে- আখতার আহমদ চৌধুরীর ভাই ফারুক আহমদ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান- ২০১৭ সালে তার দুই প্রবাসী ভাই আখতার আহমদ চৌধুরী ও ইকবাল আহমদ চৌধুরী মায়ের নামে বানাগাঁওয়ে স্থানীয় স্বপ্না বেগম নামের এক মহিলার কাছ থেকে ৩৫ শতক জমি ক্রয়Read More
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিবানসু নামের ৪ মাস বয়সী শিশুটির বাবার নাম সেন্টু এবং তার বাড়ি সিলেট সদর উপজেলার সোনাপাড়া এলাকায়। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যাRead More
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে এবং তারা সবাই বাংলাদেশি। বুধবার (১৯ আগস্ট) ভোর রাত ৩টার দিকে হোটেলটির চারতলায় আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। মির্জা গালিব স্ট্রিট একেবারে কলকাতা নিউ মার্কেটের পাশেই অবস্থিত। নিউ মার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানাRead More
জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেটের তালা ও দরজা ভেঙে ইউপি সদস্য আব্দুল মান্নানের ঘরে প্রবেশ করে। পরে ওই ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদেরকে মারধর করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাসী চালায় ডাকাত দলের সদস্যরা।Read More
জ্বালানি তেল পরিমাপে অনিয়ম, মৌলভীবাজারে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে মৌলভীবাজারের চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। ‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিনRead More
সিলেট বিভাগীয় বৃক্ষমেলার আকর্ষণ লক্ষ টাকার ফলজ গাছ রামবুটান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় দর্শনার্থী-ক্রেতাদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে গ্রীষ্মকালীন জনপ্রিয় বিদেশি ফল রামবুটান। মেলায় রামবুটান গাছটির দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। ফল ধরার মৌসুম হওয়ায় পাকা রসালো ফলসহ গাছটি মেলামাঠে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে রামবুটানের আদি উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়। ফলটি দেখতে অনেকটা লিচুর মতো হলেও এর খোসার ওপর নরম চুলের মতো আবরণ রয়েছে। কাঁচা অবস্থায় ফল সাধারণত সবুজ থাকে এবং পাকলে জাতভেদে লাল, কমলা, হলুদ বা মেরুন রং ধারণ করে। ফলের ভেতরের সাদা বা স্বচ্ছ শাঁস রসালো ও মিষ্টি। উপযুক্ত পরিবেশে রামবুটানRead More
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দেশজুড়ে কঠোর অভিযান শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই অভিযানে সিলেট বিভাগে ৮টি অবৈধ প্রতিষ্ঠান চলার তথ্য উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের ২০২৪ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগে রয়েছে ৮টি। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অবৈধ প্রতিষ্ঠান ঢাকা বিভাগে ৪১৫টি। এরপর ময়মনসিংহে ২৫২, চট্টগ্রামে ২৪০,Read More
গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, বন্য প্রাণীটিকে পিটিয়ে মারার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের লাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী প্রথম মেছো বাঘটিকে দেখতে পায়। প্রাণীটি দেখে আতঙ্কিত হয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে মেছো বাঘটি পাশের একটিRead More
সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীনভাবে স্লিপার বাস পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস,Read More


