সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিবানসু নামের ৪ মাস বয়সী শিশুটির বাবার নাম সেন্টু এবং তার বাড়ি সিলেট সদর উপজেলার সোনাপাড়া এলাকায়। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জনে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি আছেন।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed