জ্বালানি তেল পরিমাপে অনিয়ম, মৌলভীবাজারে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে মৌলভীবাজারের চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। ‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোংয়ে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া যায়।
তবে রাজনগরের মহলালের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায় বলে জানায় জেলা প্রশাসন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি জানান, পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনটিকে সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed