Main Menu

জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেটের তালা ও দরজা ভেঙে ইউপি সদস্য আব্দুল মান্নানের ঘরে প্রবেশ করে। পরে ওই ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদেরকে মারধর করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাসী চালায় ডাকাত দলের সদস্যরা।

পরিবারের অভিযোগ, মারধরের পর একপর্যায়ে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দলটি।

তাদের দাবি, ডাকাত দলটি প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা লুট করেছে। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share





Related News

Comments are Closed