ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার সংলগ্ন বাঘাউচা গ্রামের হাসপাতালের পেছনের খালের পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম পল্লবি দাস। সে স্থানীয় মতিন্দ্র চন্দ্র দাসের ছেলে। জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়- উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন বাঘাউচা গ্রামের হাসপাতালের পেছনের খালের পাড়ে শিশুটি খেলা করছিল। হঠাৎ খেলার ছলে শিশুটি খালে পড়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ঘন্টাখানেক পর হাসপাতালের পেছনের খালে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় ওই খাল থেকে ভাসমান অবস্থায় পল্লবি দাসের লাশ উদ্ধার করা হয়।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed