বঙ্গভবনের সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টার বিষয়ে সতর্ক করে দিয়েছে বঙ্গভবন। বঙ্গভবনের বরাত দিয়ে রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ সতর্কের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুর রহমানের দুর্নীতির বিষয়ে সম্প্রতি যমুনা টেলিভিশনে যে প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে তা রাষ্ট্রপতির কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রতিবেদনের একাংশে প্রতিবেদক প্রফেসর শামসুর রহমান প্রসঙ্গে বলেন, ‘নিজেকে রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দেওয়া এ শিক্ষকের দাবি অচিরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে’ এবং ভারপ্রাপ্ত উপাচার্য এ সময় নিজেকে ‘তাঁর ভাগ্নে’ পরিচয় দিয়েছেন।
প্রতিবেদনের এই অংশের ব্যাপারে বঙ্গভবনের ব্যাখ্যায় বলা হয়, প্রফেসর শামসুর রহমান রাষ্ট্রপতির কোনো আত্মীয় নন।
বঙ্গভবনের বরাতে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার অপচেষ্টা করছেন।
যেকোনো ক্ষেত্রে কেউ রাষ্ট্রপতির পরিবারের সদস্য পরিচয় দিলে বিষয়টি নিশ্চিত হতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, টেলিফোন নম্বর : ০২-৯৫৬৬২৩৩ অথবা রাষ্ট্রপতির প্রেস সচিব, টেলিফোন নম্বর : ০২-৯৫৬৬৫৯৪ বরাবরে যোগাযোগের জন্য বঙ্গভবনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed