সিলেটে মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফের গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে আলোচনা সভা এবং মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট মহানগর মহিলাদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর রোববার বিকেলে নগরীর নয়াসড়কে মহানগর মহিলাদলের সহ সভানেত্রী জাহানারা ইয়াসমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্যানেল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায়, বেগম খাদেলা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র বা অপশক্তি জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রীকে দমিয়ে রাখতে পারবেনা। তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র গনতান্ত্রিক ভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতেগড়া জাতীয়তাবাদী শক্তির প্রাণের সংগঠন মহিলাদল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সহ-সভানেত্রী আবিদা সুলতানা, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজি, যুগ্ম সম্পাদক সাফিয়া খাতুন মনি, সাংগঠনিক সম্পাদক মিনারা হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেহেলা জেরিন কানন, দপ্তর সম্পাদক বিলকিস জাহান চৌদুরী, ১৭নং ওয়ার্ড সভানেত্রী রেহেনা বেগম, ২নং ওয়ার্ড সাধারন সম্পাদিকা শিখা হাওলাদার, ১২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদিকা আফিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed