কমলগঞ্জে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।
রোববার বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভানুগাছ চৌমুহনায় বিক্ষোভ মিছিল প্রদানের প্রাক্কালে কমলগঞ্জ থানার পুলিশ বাঁধা প্রদান করে। উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক প্রবীণ বিএনপি নেতা সৈয়দ সালেহ আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, আলম পারভেজ চৌধুরী সোহেল, পৌর বিএনপির আহবায়ক আবু ইব্রাহীম জমসেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন প্রমুখ।
সভা শেষে কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন, রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার ও আদমপুর ইউনিয়ন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়।
এদিকে কমলগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন হওয়ায় কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed