Main Menu

সপ্তাহ ব্যাপি “সবজি চাষ” প্রশিক্ষণের উদ্বোধন

কুলাউড়া সংবাদদাতা: যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রামীণ উন্নয়ন যুব সংস্থা ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সপ্তাহ ব্যাপি জোরদার করন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৫ অক্টোবর রবিবার “সবজি চাষ” বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি রেজাউল আম্বিয়া রাজু। যুব উন্নয়ন অধিদপ্তরের সৈয়দ আপেল মাহমুদ মিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খŧান হাছনাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মনাফ, মাসুদ রানা আব্বাছ, রেজিয়া খানম, আমেনা খাতুন, তরুন সমাজ সেবক নবাব আলী সজ্জাদ খŧান, গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সম্পাদক মো: ইসরাইল আলী চৌধুরী, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্ছু, সমাজ সেবক লাক্সমী পাটুওয়াট প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed