সিলেটে জেলা প্রেসক্লাবের ‘ফ্যামেলি ডে’ ২৫ ডিসেম্বর
বৈশাখী নিউজ ২৫ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের ফ্যামেলি ডে আগামী ২৫ ডিসেম্বর পালনের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ। গত শনিবার (১৪ অক্টোবর) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাবের সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় উক্ত সভায় ক্লাব সম্পর্কিত আরোও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যনিবাহী পরিষদের সভায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ও নিউ এইজ পত্রিকার ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ও শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার- প্রকাশনা সম্পাদক ও সিলেটের দিনরাতের বার্তা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক ও শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ।
কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপূর্বের নিজস্ব প্রতিবেদক তুহিনুল হক তুহিন, আমাদের অর্থনীতির প্রতিনিধি ইমরান আহমদ এবং শ্যামল সিলেটের নিজস্ব প্রতিবেদক রজত চক্রবর্তী।
ফ্যামেলি ডে উপলক্ষে একটি স্মারক প্রকাশ করবে জেলা প্রেসক্লাব। এতে জেলা প্রেসক্লাব ও সিলেটের সাংবাদিকতা বিষয়ক প্রবন্ধ, লেখা স্থান পাবে। যারা লেখা প্রদানে আগ্রহী তাদেরকে ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলমের কাছে জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed