গণ বিশ্ববিদ্যালয়ে ঢাকা অ্যাটাক টিম
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সারাদেশে এখন প্রায় ১৩০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ঢাকা অ্যাটাক। দর্শকদের বিপুল পরিমাণ সাঁড়া পাওয়ায় হলে হলে ঢু মারছেন ঢাকা অ্যাটাকের টীম আর সঙ্গে থাকছেন ঢাকা অ্যাটাকের পরিচালক দীপংকর সেনগুপ্ত দীপন।
শনিবার ১৪ অক্টোবর গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আমন্ত্রণে ঢাকা অ্যাটাকের বেশ কয়েকজন অভিনয় শিল্পী নিয়ে ক্যাম্পাসে উপস্থিত হন দীপংকর দীপন।
গবিসাস সদস্যদের সাথে গবিসাস কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবিএম সুমন, কাজী নওশাবা সহ টেকনিক্যাল টিমের বেশ কয়েকজন। এ সময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি- গবিসাসসদস্যরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান মধ্যমনি দীপংকর দীপন এর আগেও গণ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। গণ বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা ঢাকা অ্যাটাকের বিশেষ প্রদর্শনীর অনুরোধ করলে দীপংকর দীপন সম্মতি জ্ঞাপন করে বলেনঃ ‘গণ বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ। সাধারণ প্রদর্শনী গুলো শেষ হলে আমরা গণ বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ প্রদর্শনী করব’।
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের কাজী নওশাবা বলেন, ‘আপনাদের ক্যাম্পাস খুব সুন্দর। আমি আবার আসব’। আতিথেয়তায় মুগ্ধ এবিএম সুমন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে গবিসাস সদস্যদের সাথে সাভার সেনা অডিটোরিয়াম ভিজিট করেন তারা। এ সময় সংগে ছিলেন বাংলানিউজ২৪.কমের স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান। দুপুরে শো চলাকালীন সময় গোপনে অডিটোরিয়ামে ঢুকে তারা দেখতে পান অসহনীয় গরমে দর্শকদের নাভিশ্বাস। শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলের এ হাল কেন ? এই প্রশ্নে হল ম্যানেজার বলেন, এসি নষ্ট। দ্রুত এসি ঠিক করার তাগিদ দেন পরিচালক দীপংকর দীপন।
Related News
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তিRead More



Comments are Closed