Main Menu

পানির মাঝে অদ্ভুতুড়ে দ্বীপ ‘দ্য আই’

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পানির মাঝে ভেসে উঠে দ্বীপ। এটাই স্বাভাবিক। কিন্তু এমন দ্বীপ কি দেখেছেন যে দ্বীপ ঘুরছে? হ্যাঁ এমনই এক দ্বীপ রয়েছে যা নিজ অক্ষের চারপাশে ঘোরে।

এমন অদ্ভুতুড়ে দ্বীপের নাম দেয়া হয়েছে ‘দ্য আই’। এই দ্বীপ আবিষ্কার করেছেন আর্জেন্টিনীয় চলচ্চিত্রকার সার্জিও নিউসপিলার্ম। সম্প্রতি এই ভুতুড়ে দ্বীপকে নিয়ে তৈরি হচ্ছে একটি তথ্যচিত্র।

গুগল আর্থে দেখা যাচ্ছে এই দ্বীপের চারপাশে সমানভাবে ঘিরে রয়েছে পানি। এক ভিডিওতে ওই চলচ্চিত্রকার বলছেন, ‘দ্বীপটির চারপাশে সমান ব্যাসার্ধের গোলাকার জায়গা জুড়ে রয়েছে পানি।
খালি জায়গা আর দ্বীপ, এই দুটোর আকার এতটাই সমান গোল, যা দেখে অবাক হতে হয়। এটা প্রকৃতির সৃষ্টি বলে বিশ্বাস করতে কষ্ট হয় বলেও উল্লেখ করেছেন তিনি।

Manual7 Ad Code

এরপর নিউইয়র্কের সিভিল ইঞ্জিনিয়ার রিচার্ড পেট্রোনি ও প্রযুক্তিবিদ পাবলো মারিনেজের সঙ্গে ওই জায়গা পরিদর্শনে যান।

Manual5 Ad Code

ড্যানিয়েল রয় ফিংকলে নামের এক ব্যক্তি জানিয়েছেন, এই ধরনের দ্বীপ এই প্রথম দেখা যাচ্ছে তা নয়। আর্জেন্টিনায় এই ধরনের দ্বীপ প্রচুর দেখা যায় বলেও জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

আবার অনেকে এটাকে ভিনগ্রহীদের বাসস্থান বলেও মনে করতে শুরু করেছেন। কিন্তু আসলে এটা কী? কীভাবে তৈরি হল? তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code