বিশ্বের অনিরাপদ শহরের মধ্যে পঞ্চম ঢাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তালিকায় ১ নম্বরে রয়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি।
ইকোনমিস্ট ‘নিরাপদ শহর সমীক্ষা-২০১৭’ শীর্ষক একটি জরিপ চালিয়ে এ কথা জানিয়েছে।
এই জরিপ মতে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে জাপানের টোকিও। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সিঙ্গাপুর এবং জাপানেরই ওসাকা।
অনিরাপদ শহরের তালিকায় আরও রয়েছে ইস্তাম্বুল (দ্বিতীয়), মুম্বাই (তৃতীয়), ব্যাংকক (চতুর্থ), কায়রো (ষষ্ঠ), প্যারিস (সপ্তম), কুয়েত সিটি (অষ্টম), দিল্লি (নবম), বগোতা (দশম)।
এ তালিকার সামনের দিকে আরও রয়েছে ব্রাসেলস, মেক্সিকো সিটি, জাকার্তা, তেহরান, হংকং, মস্কো, ইয়াঙ্গুন, বেইজিং, ম্যানিলা ও অ্যাথেন্সের মতো নগরগুলো।
এ বিষয়ে সমীক্ষা পরিচালক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, অনেক কিছু বিবেচনায় এই তালিকা প্রস্তুত হয়েছে। নগরের সুযোগ-সুবিধা, বা উদ্বেগ-দুঃশ্চিন্তারই প্রতিফলন হয়েছে তালিকায়।
ব্যক্তিগত, অবকাঠামোগত, স্বাস্থ্যগত ও ডিজিটাল নিরাপত্তাসহ ৪৯টি বিষয় বিশ্লেষণ করে এ দুই তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির জন্য ৬০টি করে শহরকে বাছাই করা হয়েছিল। ৬০ শহরের মধ্যে সবমিলিয়ে ঢাকার অবস্থান ৫৮তম। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানীর পয়েন্ট ৪৭.৩৭।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed