সিলেটে ক্বীন ব্রীজ থেকে দুই ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ক্বীন ব্রীজ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক শফিকুল ইসলামের ছিনতাই হওয়া টাকা, ট্যাব, মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে আলী হোসেন প্রকাশ মাইল্লা (২৩) ও আনহার রাজা চৌধুরী প্রকাশ রনি (২৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জালালাবাদ থানার ওসির বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক মো. শফিকুল ইসলাম ও তার সঙ্গি অমিত দেব বালুচর পয়েন্টে পৌঁছালে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা কিস্তির ৯৩ হাজার ৪শ ৩৫ টাকা, ট্যাব ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এরই মধ্যে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এছাড়াও ছিনতাইয়ে জড়িত বাকি ছিনতাইকারীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি আখতারের বরাত দিয়ে জানান জেদান আল মুসা।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed