ফেঞ্চুগঞ্জে ইলিশ ধরায় এক জেলেকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে বুধবার সকালে উপজেলার পিটাইটিকর গ্রামের সুজন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বংশ বৃদ্ধির জন্য বছরের এ মৌসুমে ইলিশ মাছ ধরা বিক্রয় বিনিময় নিষিদ্ধ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ইলিশ মাছ ধরার নিষিদ্ধকাল অর্থাৎ আগামী ২২ অক্টোবর পর্যন্ত এরকম ভ্রাম্যমাণ আদালত চলবে। সেই সাথে বাজারে ইলিশ, জাটকা উঠছে কি না বিক্রয় বা বিনিময় হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারাহ বেগম তাজকিরা।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed