হরতালের সমর্থনে সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদ, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান ও নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম সারোয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। বুধবার সন্ধ্যা রাতে নগরীর সুবিদবাজার, শিবগঞ্জ, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, শামীম আহমদ, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলোয়ার প্রমুখ।
নেতৃবৃন্দ-আমীরে জামায়াত ও সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দদের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে জামায়াত আহুত বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল সফলের আহান জানান।
তারা বলেন- ক্ষমতাসীন অবৈধ সরকার জামায়াতকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে গ্রেফতার জুলুম নিপীড়নের মাধ্যমে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। এদেশ থেকে ইসলাম, ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বকে নির্মুল করার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একসাথে অন্যায়ভাবে শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে বাকশালী সরকার বিচারের নামে অবিচার চালিয়ে একের পর এক শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। ফাসি দিয়ে যাদের দমানো যায়নি, তাদেরকে জেল-জুলুম-নিপীড়নের ভয় দেখিয়ে লাভ নেই। সকল ষড়যন্ত্র নস্যাত করে এদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবারের হরতাল কে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed