শিশু-কিশোরদের মোটা হয়ে যাওয়ার হার বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১১ অক্টোবর বিশ্ব স্থূলতা দিবস। চার দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু-কিশোরদের মোটা হয়ে যাওয়ার হার বেড়েছে ১০ গুণ। এ মুহূর্তে বিশ্বের ১২ কোটি ৪০ লাখ ছেলেমেয়ে খুবই মোটা।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য বেরিয়েছে।
চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত সেই গবেষণা প্রতিবেদনে ২ শতাধিক দেশের শিশু-কিশোরদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে প্রতি ১০ জনে একজন স্থূলকায়।
বিশেষজ্ঞদের মতে, মোটা হয়ে জন্ম নেওয়া শিশুদের প্রাপ্তবয়সেও একই অবস্থায় থাকার আশঙ্কা বেশি। এ ধরনের লোকজন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকে।
বিশ্ব স্থূলতা দিবসে (ওয়ার্ল্ড ওবেসিটি ডে) ল্যানসেটে তাদের বিশ্লেষণটি প্রকাশ করে। সেই বিশ্লেষণে বিশ্ব স্থূলতা ফেডারেশনের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ২০২৫ সাল থেকে স্থূলতাজনিত অসুস্থতায় ভোগা রোগীদের চিকিৎসায় প্রতিবছর খরচ হবে ৯২ হাজার কোটি পাউন্ড।
স্থূলতাবিষয়ক প্রকল্পের অন্যতম গবেষক লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ ইজ্জতি বলেন, ইউরোপের উচ্চ আয়ের অনেক দেশে শিশুদের স্থূলতার হার দৃশ্যত স্থিতিশীল। তবে বিশ্বের অন্য প্রান্তে সেটি আশঙ্কাজনক হারে বাড়ছে। সূত্র: বিবিসি
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed