মোবাইল গেমস নিয়ে সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষতিকর মোবাইল বা অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানদের বিরত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
একই সঙ্গে এ জাতীয় তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নম্বরে ফোন করে বিটিআরসি কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচাল মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবন হানিকর গেমস পরিচালিত হচ্ছে।
এসব ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপস ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনসাধারণের সচেতনতা প্রয়োজন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed