আত্মবিশ্বাসের অভাব মানুষকে হতাশ করে তোলে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “কর্মস্থলে মানসিক স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে মঙ্গলবার সিলেটে ২৫তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখা ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে নগরীতে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে কলেজ কনফারেন্স হলে কর্মস্থলে মানসিক স্বাস্থ্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টর সহ সভাপতি অধ্যাপক ডা: গোপাল শংকর দেব’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন কর্মস্থলে অনুকূল পরিবেশ না থাকলে কাজের মান ভাল হবে না। কর্মক্ষেত্রে দক্ষতা ও স্বত:স্ফুর্ততা অর্জনে ভালো কাজের পরিবেশ তৈরী করতে হবে।
বক্তারা বলেন দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব মানুষকে অনেক সময় হতাশ করে তোলে। বিষন্নতা ও উদ্বীগ্নতা কর্মক্ষেত্রে বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বক্তারা বলেন কুসংস্কার ও অজ্ঞতার কারনে মানসিক রোগীরা অবহেলিত থেকে যাচ্ছে। সেজন্য এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি ও কর্মস্থলে আচরনগত উৎকর্ষ সাধন করতে হবে। কেননা প্রতিটি মানুষই কোন না কোন সময় হতাশায় ভোগেন। মানসিক যন্ত্রনায় অনেক সময় ভারসাম্যহীন অবস্থারও সৃষ্টি হয়। সেজন্য সবসময় ইতিবাচক ও শুভচিন্তা করা প্রয়োজন। কর্মস্থলে কাউকে তুচ্ছ-তাচ্ছিল ও নিরাশ করার প্রবণতা দূর করতে হবে।
ডা. সুস্মিতা রায়ের সঞ্চালনায় মূল আলোচকের বক্তব্য রাখেন ডা: আর. কে. এস রয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা: দীপেন্দ্র নারায়ণ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুল হক, অধ্যাপক ডা. এস কে সিন্হা, অধ্যাপক অছুল আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মো. তারেক আজাদ, অধ্যাপক ডাঃ আফজল মিয়া, অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় ও সিলেট প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম প্রমুখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. শফিকুর রহমান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed