Main Menu

ছাতকে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত


কামরুল হাসান সবুজ, ছাতক প্রতিনিধি: ছাতকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন মঙ্গলবার (১০অক্টোবর) মনোমুগ্ধকর এ নৌকা বাইচ। এ প্রতিযোগিতা ঘিরে নেয়া হয় একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহরের যান্ত্রিকতা, কোলাহল আর অপসংস্কৃতির আগ্রাসনে দিন দিন হারাতে বসেছে বাঙ্গালীর প্রাণের উৎসব আর সংস্কৃতি। তবে যতটুকু টিকে আছে তাতে তৃপ্তির ঢেকুর উঠলো সহজ সরল এই মানুষগুলোর মুখে।
পড়ন্ত বিকেলে চমৎকার এ নৌকা বাইচের আয়োজন সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন আয়োজনে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন বলে জানালেন শিল্পপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী। দারুণ উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় ব্যাপক সাজ-সজ্জায় সজ্জিত অসংখ্য নৌকা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গয়াছ আহমদ, সমাজসেবি মুজিবুর রহমান, আবুল লেইছ মো. কাহার, নূর আলম মেম্বার, দিল হোসেন মেম্বার প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed