Main Menu

শাবিতে ছাত্রদলের বিক্ষোভ

শাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদের বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিজিবি-৪১ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামন থেকে বিক্ষোভ শুরু করে সুরমা আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

শাবি ছাত্রদল সভাপতি এম.এ রাকিবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- শাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদ খান সাদী, সাংগঠনিক সম্পাদক হাবীব মেহেদী, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আবির হোসেন রাফি, সিনিয়র ছাত্রনেতা আরিফ।

এছাড়া ছাত্রনেতা জাকির হোসেন বিপ্লব, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সাখাওয়াত, পপলু, নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed