হেফাজত মহাসচিব বাবুনগরী সিলেট আসছেন বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের মহাসম্মেলনে যোগ দেয়া উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছবেন। তিনি ঐদিন দুপুর ২টায় শুরু হওয় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সীরাতুন্নবী সা. মহাসম্মেলন বাদ এশা প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন। সম্মেলনে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী। এছাড়াও সিলেটের শীর্ষ ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।
এদিকে সীরাতুন্নবী সা. মহাসম্মেলন সফল করতে সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের নেতৃবৃন্দ ১৫ দিনব্যাপী সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক দেশের সাথে এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষ করেছেন।
সীরাতুন্নবী সা. মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ ও সদস্য সচিব মাওলানা ক্বারী মুখতার আহমদের নেতৃত্বে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ¦ কারী মোঃ একরামুল আজিজ একরাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, কারী হেলাল আহমদ, আজমল হোসেন চৌধুরী প্রমুখ।
সম্মেলন সফল ও সার্থক করার জন্য সিলেটবাসীর সার্বিক সহযেগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed