নবীগঞ্জে ছুরিকাঘাতে যুবক আহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মুকিত (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সালামতপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ওই গ্রামের মোঃ মনির মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে একই গ্রামের আব্দুল তায়িদ মিয়ার ছেলে আব্দুল মুকিত। বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ মিয়া আব্দুল মুকিতকে ছুরি দিয়ে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন মুকিতকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মুকিতের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed