Main Menu

সিকৃবিতে কৃষি সম্প্রসারণ বাতায়ন’র উপর ৪দিনব্যাপী কর্মশালা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি সেবা সহজীকরণ এবং ই-কৃষি এর মাধ্যমে ভ্যালিডেটেড নলেজ বেইজড কৃষি সেবাকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য “কৃষি সম্প্রসারণ বাতায়ন” চালু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারদিন ব্যাপী কর্মশালা।
সোমবার কৃষি অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বাতায়ন প্রোগ্রাম এসোসিয়েট খন্দকার শাহনূর সাব্বির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ আজম উদ্দিন। কীটতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ।

Share





Related News

Comments are Closed