সিলেটে হাইড্রলিক হর্ন ব্যবহারে ৮৩টি মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ৪ অক্টোবর বুধবার থেকে অভিযান শুরু করেছেন তারা। ওইদিন বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৭টি মোটরযানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্তও অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশে এসএমপির ট্রাফিক বিভাগ গতকাল বুধবার থেকে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান শুরু করে। বুধবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৭টি মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। সিলেট শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এ অভিযান চলে। নাইওরপুল পয়েন্ট, সুবিদবাজার পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্ত¡র, বন্দর বাজার পয়েন্ট এ ট্রাফিক পুলিশের টি,আই ও সার্জেন্টগন অভিযান পরিচালনা করে প্রসিকিউশন দাখিল করে। এ পর্যন্ত সর্বমোট ৮৩টি মোটরযান আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইড্রোলিক হর্ন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed