সিলেটে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কাঁচা মরিচের ঝাল যেমনই থাকুক সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর কাচা বাজারগুলোতে এর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে যেখানে ১০০ থেকে ১২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল, বৃহস্পতিবার তা বেড়ে বিক্রি হয়েছে ১৮০-২০০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে। সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকার অযুহাতে দাম বাড়ায় খুচরা বাজারে বেশি দামে মরিচ বিক্রি করতে হচ্ছে।
নগরীর আম্বরখানা সবজি বাজারে বৃহস্পতিবার কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি করছিলেন বিক্রেতা আল-আমিন। তিনি বললেন, শহরের পাইকারি আড়ত সুবহানিঘাটের সবজি বাজারে মরিচের মূল্যের উর্দ্ধগতি। আজ সকালে আড়তে ১৮০ টাকা পাইকারি দরে কাঁচা মরিচ কিনতে হয়েছে। ফলে খুচরা বাজারে ২০০ টাকার নিচে বিক্রি সম্ভব নয় বলে জানান তিনি।
কাঁচা মরিচের হঠাৎ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। বন্দর বাজারে বাজার করতে আসা শামীম বলেন, সরবরাহ কমের অজুহাতে কাঁচা মরিচের দাম এক লাফে কেজিতে ৮০-১০০ টাকা বেড়ে গেল। যখন যে জিনিসের চাহিদা থাকছে, ব্যবসায়ীরা যোগসাজশ করে সেটির দাম বাড়াচ্ছেন। বাজারে আসলে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণই নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, বাজারে প্রতি কেজি বাঁধাকপি ৫০-৬০ টাকা, ঢেড়শ ৪০-৬০ টাকা, করলা ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৪৫-৫০টাকা, বরবটি ৫৫-৬০ টাকা, শশা ৭০-১০০ টাকায় প্রতি কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ১০০ টাকায় পিস বিক্রি করা হচ্ছে। তাছাড়া ছোট সাইজের লেবু প্রতি হালি বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকা দরে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed