সিলেটে হাইড্রোলিক হর্নযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শব্দদূষণ কমাতে হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে হর্ন ব্যবহারের অপরাধে প্রায় ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ এই হর্ন খুলে ফেলার জন্যও আরোহীদের প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে।
বুধবার সিলেট নগরীর ১৬টি পয়েন্টে একযোগে অভিযান শুরু করে ট্রাফিক বিভাগ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন, শখের বসে হাইড্রোলিক হর্ন লাগিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। বিশেষ করে তরুণ মোটরসাইকেল আরোহীদের মধ্যে এই প্রবণতা বেশি পাওয়া গেছে।
অভিযান চলাকালে মোটরসাইকেল আরোহীদের প্রথমবারের মতো সতর্ক করে নিষিদ্ধ এই হর্ন খুলে ফেলার জন্য বলা হয়েছে। এখন থেকে প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাজধানী ঢাকায় চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ২৭ আগস্টের পর কোন গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত।
ওই রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোন যন্ত্র ব্যাবহার করা যাবেনা যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed