Main Menu

পল্লী চিকিৎসক রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিলেট জেলা সিভিল সার্জনের অধীনে ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত¡াবধানে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক মাসব্যাপী তালিকাভুক্ত পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার ও আরএমপি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ তারিখ ১৯ অক্টোবর বৃহস্পতিবার। ভর্তির জন্য যোগাযোগ করুন- এ-জেড ফার্মেসী, কিসমত কমপ্লেক্স, মেইন রোড, উপশহর, সিলেট। মোবাইল- ০১৭১১ ৩৮২২২৯।
যে সকল পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, এলএমএএফ ডাক্তার, ঔষধ ব্যবসায়ী ও প্রাথমিক চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিগন এখনও সরকারি রিফ্রেসার্স প্রশিক্ষণ গ্রহণ করেননি তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টেশন করতে পারবেন। মেয়েদের প্রশিক্ষণে সু-ব্যবস্থা আছে। সেন্টার ফর মেডিকেল এডুকেশনের তত্ত¡াবধানে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কর্তৃক প্রকাশিত গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকা বইয়ের আলোকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য প্রশিক্ষণ শেষে সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ কালে সরকারী হাসপাতালে প্র্যাকটিক্যাল করার সুযোগ রয়েছে।

 

Share





Related News

Comments are Closed